কবিতা : কৌতুহল!
কবি : খাজা হারুন
০৫/০৬/২০২২
দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক
কৌতূহলে হয় বিনষ্ট।
ভীষণ বিস্ময় হতভম্ব হয়ে যায়
গোঁছানো সব গুরুত্ব।
দুচোখে নিদ্রা নিগূঢ়ে দিশাহারা
হচ্ছে না অগ্রণী ভূমিকা।
সুযোগ খুঁজে খুঁচিয়ে সর্বোপরি
দায়িত্ব হলোনা সম্পূর্ণ।
মনের পূর্ণাঙ্গ উদ্দেশ্যে অভূতপূর্ব
আধুনিক অদূর দূরে।
অতিশয় সুবিধা সুবিধার্থে সুন্দর
কৌতূহল হয় বিনষ্ট।
নিষ্ঠুর হৃদয় শুধু জিজ্ঞেস করে
কেন এতো কৌতূহল।
পার্থিব বিরহ পার্থক্যটা বুঝেনা
ব্যাকুল কন্ঠে চিল্লায়।
চাঁদনি রাতে জোছনা দৌড়াচ্ছে
মাধূর্য ছোঁয়ার জ্বলমল।
সুগভীর সুগন্ধ বিনিময়ে সৌন্দর্য
সৌহার্দ্য নষ্ট কৌতূহলে।

ليست هناك تعليقات:
إرسال تعليق